Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীর একটি নির্জন বালুর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতুর দক্ষিণে নির্জন বালুর চর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভেতর পুঁতে রাখা দুই পা বাইরে বেড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত মরদেহটি দেখতে পায়। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় মরদেহ দেখতে।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

ফুলবাড়ী থানা পুলিশের ওসি মামুনুর রশীদ বলেন, ‘ফুলবাড়ী ধরলা সেতু থেকে আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার দূরে বালুর চরে একটি অজ্ঞাত মরদেহের সন্ধান পাওয়া গেছে। লাশের সম্পূর্ণ অংশ বালুর নিচে পোতানো রয়েছে শুধু পা দুটো বাইরে রয়েছে। এ কারণে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে এখনো পৌঁছায়নি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো