Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় সাইম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ। এর আগে সোমবার (২৪ মার্চ) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের আট বছরের ওই শিশু ছাগলের জন্য তার সহপাঠিসহ বাড়ী থেকে কিছু দূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার সহপাঠী চলে গেলে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী শিশুটিকে ফুসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে শিশুটি তার মা-বাবাকে সব ঘটনা জানায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করে। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইমকে গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়ের করা মামলায় সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো