Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ঘুষ নেওয়ার দায়ে প্রকৌশলীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৫:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: ঠিকাদারী কাজে এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খুলনার কয়রা এলজিইডি উপসহকারি প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হন এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপসহকারি পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারি পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগষ্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো