Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইনান: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

চার দিনের চীন সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন এবং দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো