Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরগুনায় বাসচাপায় ৩ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৩:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল পৌনে ৮টায় উপজেলার সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা এলাকার বাসিন্দা নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মোহাম্মদ শান্ত (১৪) ও মোহাম্মদ নাদিম (৮)।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি সোনার বাংলা এলাকায় এলে পাথরঘাটাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত বিষয়ে সিদ্বান্ত নেওয়া হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো