Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারসাম্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

শনিবার (২৯ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারো বাজার এলাকায় দরিদ্রদের মধ্যে ‘ঈদ হাদিয়া’ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

আহমদ আবদুল কাইয়ুম বলেন, ‘বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ বস্তি ও ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভেজে, রোদে পোড়ে। অপরদিকে এক শ্রেণির মানুষ টাকার তোষকে আরামের জীবন যাপন করে, অপচয় করে, দেশের টাকা বিদেশে পাচার করে সেকেন্ড হোম তৈরি করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রচলিত অর্থব্যবস্থায় গরিব আরও গরিব এবং ধনী আরও ধনী হয়। এই বৈষম্য দূর করতে হলে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রবর্তন করতে হবে। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা একমাত্র কার্যকর ব্যবস্থা। এ ব্যবস্থা প্রবর্তন করে বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, দারোরা ইউনিয়নের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম সাদ্দাম, যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ, জহিরুল ইসলাম, ছাত্রনেতা আহসান হাবিব, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মূসা হায়দারসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো