Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালশী ফ্লাইওভারে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, নিচে পড়ে ২ যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ০২:১০

কালশী ফ্লাইওভারে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারের ওপরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

শুক্রবার (৪এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ কালশী নতুন রাস্তার ফ্লাইওভারে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১ টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।

ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রকি জানান, রাতে কালশী ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটির দুই আরোহী ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কালশী ফ্লাইওভারের ওপর প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিচে পড়ে মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো