Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫৪

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৮

ছবি: সংগৃহীত

দেশটিতে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন চার হাজার ৮৫০ জন। এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন।

শনিবার (৫ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাগাইং শহরে প্রতি তিনটি বাড়ির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্যানুসারে, ভূমিকম্পের আগেই দুই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। অপরদিকে দুর্যোগে নতুন করে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ভূমিকম্পের পর খাবার ও ত্রাণ সামগ্রীর অভাব তীব্র আকার ধারণ করেছে। সামান্য কিছু খাবারের জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সামরিক জান্তা ও প্রতিরোধ গোষ্ঠীগুলো ২২ এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যার মূল উদ্দেশ্য মানবিক সহায়তা স্বতস্ফুর্তভাবে পরিচালনা করা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো