Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ২১:৩১

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

শরীয়তপুর: শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালারবাজারে আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো