Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় বসতবাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১১:৪৭

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে।

পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো