Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় গণহত্যা: একদিন পেছাল ‘স্বাধীনতা কনসার্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে শুক্রবারের (১১ এপ্রিল) পরিবর্তে শনিবার (১২ এপ্রিল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে এ ‘স্বাধীনতা কনসার্ট’ ঢাকার মানিক মিয়া এভিনিউ, বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ এপ্রিল) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা।

বিজ্ঞাপন

গাজা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে শহিদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ (সোমবার) বিশ্বব্যাপী ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।

এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল) সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে- বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো