Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় এসএসসি পরীক্ষায় বসছে ৩৬ হাজার ৭০৫ পরিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: সারা দেশের ন্যায় পাবনাতেও ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারে জেলায় ৫৫টি কেন্দ্রে ৩৬ হাজার ৭০৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে দাখিল চার হাজার ৯৪১, কারিগরি চার হাজার ৫৬২ এবং জেনারেল শাখায় ২৭ হাজার ২০২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

সকাল থেকে কেন্দ্রগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে। পরীক্ষায় নকল মুক্ত করতে এবারের জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো