Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ (ফ্যাসিবাদের মুখাবয়ব) যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি।

দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা ফারুকী বলেন, ‘ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যই গ্রেফতার করা হবে।

ফারুকী এসময় বলেন, ‘জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে, যার মাধ্যমে দেশকে নতুনভাবে চিনবে মানুষ।’

বিজ্ঞাপন

চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখ আয়োজনে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।

সারাবাংলা/এসআর