Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১০:৪৪

খুলনা: খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) রাতে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই যুবক সিটি কর্পোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। কাঠ বা কাগজ কিছু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পর আগুন নিভে যায়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন হামলার সত্যতা স্বীকার করে বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর