Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‍্যাংগস ই-মার্টে এসি কার্নিভাল, সুদ ছাড়াই ইএমআই সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২৩:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্ভোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। শনিবার (১২ এপ্রিল) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মি. মেসবাহ উদ্দিন, হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার মি. জেসন ওয়াং এবং সেলস ডিরেক্টর মি. টেরি লিয়াং। র‍্যাংগস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান, হেড অব মার্কেটিং তাসকিন হোসেন ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রায়হান আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

ফেয়ার গ্রুপের সম্মানিত চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন বলেন, ‘র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা ও বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি তাদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’

হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার জেসন ওয়াং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘র‍্যাংগস ই-মার্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হাইসেন্স এয়ার কন্ডিশনার আমাদের গ্রাহকদের জীবনে আরাম এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। আমাদের লক্ষ্য হল অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশ-বান্ধব সল্যুশন তৈরি করা, যা আপনার জীবনের মান উন্নত করবে। দক্ষিণ এশিয়ার বাজারে আমাদের এসি পণ্যগুলোর সাফল্য আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে ও আমরা ভবিষ্যতে আরও উদ্ভাবন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি।’

ক্যাম্পেইনটি সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন।’

র‍্যাংগস জানায়, ক্রেতাদের সুবিধার্থে র‍্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ছয়টি ব্র্যান্ড হাইসেন্স, এলজি, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮ হাজার ৫০০থেকে ১ লাখ ৪০ হাজার পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি।

এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফারসহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ণ সুযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি ও ২৪ মাস পর্যন্ত কোনো সুদ ছাড়াই ইএমআই সুবিধা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম