Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি গণমাধ্যমে ‘মার্চ ফর গাজার’ সংবাদ প্রকাশ, বাংলাদেশকে ধন্যবাদ নেটিজেনদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে প্রতীকী জুতাপেটা করা হয়। ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসারায়েল ‘মার্চ ফর গাজা’ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। নেটিজেনরা এ কর্মসূচির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।

শনিবার (১২ এপ্রিল) ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসারায়েল ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ শিরোনামে সংবাদটি প্রকাশ করে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের হাতে ছিল কয়েকশ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দিয়েছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে জুতাপেটা করেছে। তাদের অভিযোগ, ট্রাম্প-মোদি ইসরায়েলের সহযোগী। র‍্যালিতে তারা প্রতীকী কফিন ও হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলিকা নিয়ে এসেছিলেন।’

প্রকাশিত সংবাদটির নিচে, অনেকেই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে কমেন্ট করেছেন।

বিল নামে একজন লিখেছেন, ‘শুনে ভালো লাগলো যে, ভিন্ন একটি দেশ ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করতে আগ্রহী। তারা ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করতে পেরেছে, এটাই ভালো লাগার বিষয়।’

অপর এক নেটিজেন লিখেছেন যে, ‘বাংলাদেশ সবসময়ই মানবাধিকারের পক্ষে লিখে। তাই দেখে অনেক ভালো লাগলো।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০

আরো