Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেছাল ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি কর্ম কমিশন-পিএসসি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‎
‎রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
‎
‎আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
‎
‎তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।
‎
‎প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
‎

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো