Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‍্যাংগস ই-মার্টে প্যানাসনিক এসি ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে শুরু হয়েছে প্যানাসনিক এসি কার্নিভাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওয়াতায় প্যানাসনিক এসি কেনা যাবে নানা অফারে।

সোমবার (১৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানাসনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ভুপেন ভার্দওয়াজ ও জিবিএসের বিজয় সিং।

র‌্যাংগস ইমার্ট এর ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজ এইচ. সিদ্দিকী, হেড অব বিজনেস রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান, হেড অব মার্কেটিং তাসকিন হোসাইন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রায়হান আহমেদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্যানাসনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মি. ভুপেন ভার্দওয়াজ ক্যাম্পেইনটি সম্পর্কে বলেন, ‘র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাঁদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’

ক্যাম্পেইনটি সম্পর্কে র‍্যাংগস ই মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোন ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন।’

তিনি বলেন, ‘ক্রেতাদের সুবিধার্থে র্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড প্যানাসনিক, এলজি, হাইসেন্স, হুন্দাই, দাইকিন এবং তোশিন র্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮ হাজার ৫০০ থেকে ১ লাখ হাজার পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ন সুযোগ, ২৪ ঘন্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত শূণ্য সুদে ইএমআই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন।’

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো