Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেঁতুলিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ২২:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণের অভিযোগে খাদেমুল ইসলাম (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রোববার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতার খাদেমুল ইসলামের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ এলাকায়।

মামলা এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, খাদেমুল ইসলাম গত চার বছর ধরে ওই নারীর স্বামীর বাড়িতে যাতায়াত করত। প্রায় দুই বছর পূর্বে ওই নারী তার স্বামীকে তালাক দেন। পরবর্তীতে গত দেড় বছর ধরে খাদেমুল ওই নারীকে বিয়ের প্রলোভন দেখায় এবং বিভিন্ন স্থানে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

বিজ্ঞাপন

মামলা এজাহার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, এদিকে ওই নারী খাদেমুলকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে তালবাহানা ও সময়ক্ষেপন করতে থাকেন। গত ১১ এপ্রিল বিয়ে করার কথা বলে খাদেমুল ইসলাম ওই নারীকে নিয়ে তেঁতুলিয়া বাজারে ডেকে নিয়ে আসে এবং জোরপূর্বক তেঁতুলিয়া বাজারে দোয়েল আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যান। হোটেলের ভিতর নিয়ে গিয়ে বিয়ের কথা বলে আবারো ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

ওই নারী বিয়ের কথা বললে খাদেমুল তাকে সেদিন বিকেলে মোটরসাইকেলে উঠিয়ে সদর থানার বোর্ড বাজার এলাকায় ফেলে কৌশলে পালিয়ে যান। পরে ওই নারী গতকাল রোববার রাতে তেঁতুলিয়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে আসামি খাদেমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ধর্ষণ মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলার ভিত্তিতে আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

হঠাৎ বিয়ের সাজে প্রভা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬

আরো