Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আপিল শুনানির জন্য আবেদন করেন আজহারের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্ব্বেোচ আদালত। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের মামলা এই প্রথম কোনো মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দেয়া হয়। গত ২৫ ফেব্রুয়ারি রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়।

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

দুর্গাপূজায় ছুটি বাড়ল
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮

আরো