Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রীবাহী বাসে তল্লাশি, বেরিয়ে এলো মাথার খুলি ও হাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ০০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: জেলার ভালুকায় যাত্রীবাহী একটি বাসে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে ব্যাগের ভেতরে থাকা মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় ওই যাত্রীবাহী বাস থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহণের একটি বাসে নিয়মিত তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। ওই বাসে তল্লাশির সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে মানবদেহের তিনটি মাথার খুলি এবং ২৮টি হাড় এবং অারও প্রায় ৫০টি হাড়ের টুকরো ছিল। তল্লাশির পর তাদের তিনজনকে আটক এবং বাসটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক তিনজন শেরপুর থেকে এসব হাড় ও খুলি নিয়ে ঢাকায় যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো