Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইসি’র সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের বৈঠক বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলী’র সঙ্গে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
‎
‎বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
‎
‎সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তিনি জানান, অস্ট্রেলিয়ান হাই কমিশনের পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি বৃহস্পতিবার সকাল ১১ টায় সাক্ষাতের সময় দিয়েছেন।
‎
‎বৈঠকে, নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএল/আরএস