Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, আহত ৫১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ১৭:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী তেহরানের ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) ইরানের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতি মতে বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে, যা বন্দর ও সমুদ্র সংস্থার সঙ্গে সম্পর্কিত।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও জরুরি পরিষেবা অনুসারে, বিস্ফোরণে কমপক্ষে ৫১৬ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।

হরমোজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন যে, আহতদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শহীদ রাজী বন্দর ডক দিয়ে মূলত জাহাজে কনটেইনার ওঠানামা করা হয়। তবে সেখানে তেলের ট্যাংক এবং পেট্রোলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও আছে। জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

ইরানি বার্তাসংস্থা ইরনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ করা হয়।

হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ বলেছেন, ‘শহিদ রাজী বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আগুন নেভানোর কাজ করছি।’

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো