Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর: ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জামালপুর জেলার সর্বকনিষ্ঠ শহিদ সাফওয়ান আখতার সদ্যর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে জুলাই-আগস্ট’ ২৪ এর বিপ্লব অভ্যুত্থানে জামালপুর জেলার শীর্ষ নেতৃত্বের অন্যতম প্রধান সদস্য শাকিল হাসানের নেতৃত্বে সদর উপজেলার শ্রীরামপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহিদ সাফওয়ান আখতার সদ্য’র জেঠা অমল উদ্দিন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শিক্ষার্থী নুর নবী ইসলাম, লালন মিয়া, ইহছান হাবীব রাহাত, সজীব জাহান তন্ময়, রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞাপন

শহিদ সাফওয়ান আখতার সদ্য জামালপুর সদরের গোদাশিমলা গ্রামের ড. মো. আখতারুজ্জামান লিটনের একমাত্র ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহিদ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য।

সারাবাংলা/এমপি