Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: সীমান্তবর্তী এলাকা ও শহরাঞ্চলে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ ৯ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় (২৫ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর টু কুষ্টিয়াগামী আলহাজ্ব বাস তল্লাশি করে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবা ট্যাবলেট-এর আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর দুপুরের দিকে কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ৪ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।

একই দিনে কাজিপুর সীমান্তের বর্ডারপাড়া এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ, ৭০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। এছাড়া, সকাল ১০টার দিকে ধর্মদাহ সীমান্ত এলাকা থেকে আরও ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, বেলা সাড়ে ১২টার দিকে চর চিলমারী ডিগ্রির চর মাঠপাড়া এলাকা থেকে ১৭৭ বোতল ভারতীয় ‘ইএসকেইউএই’নামের সিরাপ উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধার করা সব মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর