Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ার ৪টি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে জেলার চার আসনে বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা ও এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী।

বিজ্ঞাপন

আসনভিত্তিকভাবে কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে কুষ্টিয়া-৩ আসনে দাখিল করা সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত খাইরুল ইসলাম।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘কুষ্টিয়ার চারটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি পাওয়া গেছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর