Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ভাইকে কুপিয়ে হত্যা, ছোটো ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৫:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আবু বকর ছিদ্দিক কে কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে, রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হারুনুর রশিদ (৫৫) এবং নিহত আবু বকর ছিদ্দিক (৬৬) উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের মৃত ছেলামত উল্যার ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আবু বকর ছিদ্দিকের সাথে হারুনুর রশিদের আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। গত ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে বসত বাড়ির সামনে জমিতে হাল চাষ করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর একপর্যায়ে হারুনুর রশিদ ধারালো ছেনি দিয়ে আবু বকর ছিদ্দিকের দুই পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেসময় হারুনুর রশিদের সঙ্গে থাকা অন্যান্যরা তাকে লাথি ও কিলঘুষি মারেন। স্বজনেরা তাকে আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত সাড়ে ১১টার দিকে আবু বকর ছিদ্দিক মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক থাকলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর