Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে স্কুলে ঢুকে শিক্ষার্থীর ওপর হামলা, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরে নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ঢুকে একজন এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে এক বখাটে যুবক। পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ওই হামলাকারী যুবককে গ্রেফতার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

আহত এসএসসি পরীক্ষার্থীর নাম শেখ সিয়াম। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গ্রেফতার আশিক খান (২৩) স্থানীয় মুন্সীডাঙ্গী এলাকার শেখ জিন্নাহর ছেলে ।

সারেজমিনে গিয়ে জানা যায়, হামলাকারী আশিক স্থানীয় বখাটে যুবক। সে এবং তার সহযোগীরা স্কুলের ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।

বিজ্ঞাপন

স্কুলের শিক্ষক মো. হাসান আলী বলেন, ‘বখাটে যুবকরা প্রায়ই স্কুলের ছাত্রীদের বিরক্ত করে। এতে বাধা দিলে তারা শিক্ষকদের দিকে তেড়ে আসে। আজ ঠিক একই ঘটনা ঘটেছে। হামলাকারী ওই যুবক স্কুলের এক ছাত্রকে মারধর করছিল। আমি বাধা দিতে গেলে তখন সে হাতুড়ি নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমাকে সেভ করতে গিয়ে আহত হন এসএসসি পরীক্ষার্থী শেখ সিয়াম।’

নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, হামলাকারী ওই যুবক ক্লাস চলাকালে স্কুলে ঢুকে আমাদের এক নিরীহ ছাত্রকে মারধর করছিল। স্কুলের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তৎপরতা বৃদ্ধির আবেদন জানান এই শিক্ষক।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমি স্কুলটিতে গিয়ে হামলাকারী ওই বখাটে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, স্কুলের শিক্ষক হাসান আলী বাদী হয়ে ওই হামলাকারী যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা এই অপরাধের সঙ্গে যুক্ত সকলকেই আইনের আওতায় আনব।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর