Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ৩০ ওয়াগনের একটি তেলবাহী ট্রেন আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইনের ওপর ট্রেনটি আটকে যায়। এ কারণে দুপুর ১টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তেলবাহী ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। উদ্ধার কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নিয়েছে। উদ্ধার কাজ শেষ হলে এ রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কবিতার সাথে ভালোবাসার দিন আজ
২৮ এপ্রিল ২০২৬ ১৫:০৭

আরো

সম্পর্কিত খবর