Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুমকি-ধামকি ও পুলিশ প্রশাসন দিয়ে ভালো রাষ্ট্র গঠন করা যায় না: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: জোর করে হুমকি ধামকি দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে কোনো ভালো রাষ্ট্র গঠন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী- ২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল দেবালয় গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এ সময় মঈন খান বলেন, আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে। সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক উন্নয়নের জন্য।

তিনি বলেন, বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থাগ্রহণ করতে হলে মানুষের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মানুষকে উদারনীতি মানসিক শিক্ষা দিতে হবে। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে।

বিজ্ঞাপন

পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- পলাশ থানা বিএনপির সভপাতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ ও সদস্য সচিব আরিফুল ইসলামসহ বিভিন্ন নেতারা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর