Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে অটোরিকশাচালক হত্যা, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুরে অটোরিকশাচালককে হত্যা করে ছিনতাইয়ের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া (৩২), বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া (২৮), রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং পুটিমারী এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া (৩৫)।

বিজ্ঞাপন

এই রায় নিয়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের পরিকল্পনা করছে।

২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় আসামি শিমুল, শফিকুল ও হোসেন অটোরিকশাচালক রশিদ মিয়াকে (৪৫) আঘাত করে হত্যা করেন। এ সময় তারা অটোরিকশাসহ নগদ ১ হাজার ৬৫০ টাকা ছিনতাই করে পালিয়ে যান।

নিহত রশিদ মিয়ার গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন জানান, আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দণ্ডবিধির ৩০২ ধারায় এই সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে এবং আদালতের রায়ে সন্তুষ্ট।’

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী বলেন, ‘আসামিদের পরিবারের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।’

রংপুর জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর