Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: বেনাপোল কায়বা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীন কায়বা বিওপি’র একটি চৌকস টহল দল সোমবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ইছামতি নদী পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় বিজিবি টহল দল। এসময় তাকে থামার নির্দেশ দেওয়া হলে, ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২২ হাজার টাকা। এর মধ্যে পিস্তলের মূল্য এক লাখ টাকা, ম্যাগাজিন পাঁচ হাজার টাকা, গুলির মূল্য এক হাজার টাকা এবং এস্কার্প সিরাপের মূল্য ১৬ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর