Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২৩:২৩

খুলনা: খুলনায় বিদ্যুতায়িত হয়ে শেখ মারুফ (১৪) নামে এক কিশোর মারা গেছে।

রোববার (৩১ মে) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে খানজাহান আলী থানাধীন শিরোমণি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

কিশোর শেখ মারুফ শিরোমণি দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মাসুম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মারুফ ছোট টেবিল ফ্যান শরীরের ওপর রেখে বাতাস নিচ্ছিল। এ সময় ফ্যানটিতে শর্ট সার্কিটের সৃষ্টি হলে সে বিদ্যুতায়িত হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। এর পর পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর