Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রধান আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৩:৩৯

মোকলেসুর রহমান মুকুল।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি সাবেক যুবদল সভাপতি মোকলেসুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলাটিতে মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সাঘাটা থানার ওসি মাহবুব আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট কোন জায়গা থেকে মুকুলকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

গেফতার মোকলেসুর রহমান মুকুলকে বোনারপাড়া ইউনিয়ন যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের শিমুলতাইর গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মাওলানার ছেলে।

উল্লেখ্য, গত ২১ জুন বিকালে বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুপক্ষের তর্ক বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় শিবির সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। একই সময়ে সাইফুল্লাহ বারীর বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন। সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত সালাউদ্দিনকে স্থানীয় হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ২২ জুন রাতে তাকে ঢাকায় নেওয়া হয়। সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে ও জামায়াতে ইসলামীর কর্মী।

হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জুন রাতে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান সাঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে নামীয় আসামি ও অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর