Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুমের মধ্যে সাপের ছোবলে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২০:৫৫

জেরিন।

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় ঘুমের মধ্যে সাপের ছোবলে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জেরিন ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের ভাষ্য, রোববার দিবাগত রাতে খাবার খেয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। ভোররাতে ঘুমের মধ্যেই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার জানান, টানা কয়েকদিনের বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘সাপের কামড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর