Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্র কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৩:৪১

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সিলেট: জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কণ্ঠভোটে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

সংসদীয় নীতি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিগত বিষয়ে সুপারিশ প্রদান এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করে।

বিজ্ঞাপন

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি দেশের একটি বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের লিংকনস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেন।

জহরত আদিব চৌধুরী চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

এদিকে, একই দিনে জাতীয় সংসদে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নামও চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি কুমিল্লা-৬ আসনের মো. মনিরুল হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. খালেদ হোসেন মাহবুব, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন।

 

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর