Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১১:৪০

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরে আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত নেত্রকোনা পৌর শহরের মালনি রোডের বাদল চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পরপরই এলাকাবাসী বিজয় মিছিল বের করে। মিছিলের ছবি ও ভিডিও করার উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও করার একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎতায়িত হন।

বিজ্ঞাপন

আহত দিপ্তকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা সদর মডেল থানার অফিসার ইনটার্জ (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর