Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার যেসব এলাকায়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২৩:৩২

ভোলা: সদর উপজেলাসহ চরফ্যাশন-২ ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাত সোয়া ৯টার দিকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ বন্ধের এক জরুরি নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) বোরহানউদ্দিন জাতীয় গ্রীডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ সময় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদরদফতর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর