Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৯:৪৮

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা গ্রামের গাধুর স্টেশন এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেরদৌস একটি অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তার অটোভ্যানে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, ‘নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর