Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিয়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


৩১ জুলাই ২০২৬ ১৫:৩১

হাতিয়া থানা

নোয়াখালী: জেলার হাতিয়ায় একটি পুকুরে থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার তমরোদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তমরোদ্দি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর