Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৩:৫৬

তিস্তা। ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে তিস্তা নদীর পানি। এর ফলে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার সপ্তম ঘটনা এটি।

পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত থেকেই তিস্তার পানি দ্রুত বাড়তে থাকে। পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ও টেপাখড়িবাড়ীসহ বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি নদী তীরবর্তী এলাকার বাড়িঘর এবং ফসলি জমিও তলিয়ে যাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে এই তিন বিভাগের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর