Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মায়ের বিরুদ্ধে ২ মাসের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২০:২০

প্রতীকী ছবি

কক্সবাজার: জেলার রামুতে নিজের দুই মাসের শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে রাজারকূল সিকদার পাড়ার মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মা রোমেনা আক্তার। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের দাবি অনুযায়ী রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তার চিকিৎসা করানো হয়েছিল। তবে পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। এটি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর