Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৫ আগস্টকে ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৬:৪২

গ্রেফতার সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন

কুষ্টিয়া: জেলার ভেড়ামারায় ১৫ আগস্টকে ঘিরে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন।

পুলিশ সূত্রে জানা যায়, তারা গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং ১৫ আগস্ট উপলক্ষ্যে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। এর অংশ হিসেবে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর