Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় পুকুরে ডুবে মাদরাসা শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৭:৫১

প্রতীকী ছবি।

নওগাঁ: জেলার পোরশা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদরাসা পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মাদরাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। গোসলে নেমে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদরাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর