Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৩:০২

ফরিদপুর: ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করেন নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালি ফাড়ির পুলিশ সদস্যরা।

মরদেহের দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মুনসুর আলী নামে এক প্রত্যক্ষদর্শীর জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই দেওয়া রয়েছে। বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত ট্যাটু রয়েছে। এছাড়া গলার অংশ কাটা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটির দুই হাতের আঙ্গুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি আজ রোববার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর