Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ২১:৫৪

রাজবাড়ী: জেলার কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট এলাকায় কলেজটির উদ্বোধন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টি করতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিমসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর