Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৭

নাটোর: নাটোরের সিংড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আবু বক্কার সিদ্দিক (২১)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোরের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার বিজয় নগর গ্রামের কওমি-মাদ্রাসার কাছে এক গলিতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুকে (৭) জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো. ইমরান আলী বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে শাস্তির আদেশ দেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আদায়কৃত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত শিশুটির (ভিকটিম) ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। দণ্ডিত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর