Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়ায় যৌনকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৯

মরদেহ। প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে হুসনে আরা খাতুন ওরফে হাসি (৪৫) নামের এক যৌনকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর রুবেলের বাড়ি থেকে ওই যৌনকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মুক্তাগাছা গ্রামের আবু তালেবের মেয়ে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে রুবেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতঘরে প্রবেশ করে মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে তাকে হত্যা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে বাড়িওয়ালার স্ত্রী লাকি দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ছুটে আসে এবং গোয়ালন্দঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠায়। এ ঘটনায় তার কথিত প্রেমিক মোস্তাক ডাক্তারকে (পল্লী চিকিৎসক) জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ দৌলতদিয়ার ৮ নম্বর ওয়ার্ডের মৃত নায়েব আলী শিকদারের ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর