Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় চুরির অপবাদে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৫

খানজাহান আলী থানা

খুলনা: খুলনার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে সাজমীর (২২) নামের এক যুবককে মারধরের পর হাসপাতালে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাজমীর তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার জানান, গত শনিবার রাতে কুয়েটের সাবেক এক ছাত্রের মোবাইল ও ভারতীয় রুপি চুরির অভিযোগে সানজীরকে মারধর করে স্থানীয় কিছু বখাটে যুবক। পরদিন রোববার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।

তিনি আরও জানান, বৃহস্পতিবার তিনি মারা গেছেন। এই ক’দিন পরিবার পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাদের থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছিল, তাও শোনেনি। মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন