Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৫

জব্দ হওয়া সরকারি চাল।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বরাদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও মৃত ফাজিল উদ্দিনের ছেলে ইউনুস আলী।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শহিদুল ইসলাম ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের ঘরে সংরক্ষিত ৬৫ বস্তা সরকারি চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জব্দ করা চালের উৎস সম্পর্কে গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন জানান, জব্দ করা চালগুলো ভিজিএফ প্রকল্পের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় দুস্থ কার্ডধারী নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে দেওয়া হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, অনেক ক্ষেত্রে কার্ডধারীরা সরকারি সহায়তার এসব চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। জব্দ করা চালও একইভাবে কার্ডধারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর